আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন এসআই সুদীপ কুমার 

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ আসামী গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যাবহৃত গাড়ি আটকে বিশেষ অবদান রাখায় মাননীয় আইজিপি কর্তৃক বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।

গত ৭ মে সাভারের ফাতেমা এন্টারপ্রাইজের মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান ও সিকিউরিটি গার্ড নাঈম ইসলাম ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ ৬০ হাজার টাকা হেমায়েতপুর শাখায় জমা দিতে যাওয়ার সময় সকাল পৌনে ১১টার দিকে উলাইল বাস স্ট্যান্ডে এলাকা থেকে প্রাইভেটকারে ছিনতাইকারীরা নাঈমের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ওই ঘটনায় মামলা দায়ের করা হলে খুব অল্প সময়ের মধ্য পটুয়াখালী ও নারায়নগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ১১ লাখ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে সাভার মডেল থানা পুলিশের বিশেষ একটি টিম।

আলোচিত ছিনতাইয়ের ঘটনাটি উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য সাম্প্রতিক মাননীয় আইজিপি কর্তৃক বিশেষ পুরস্কারে মনোনীত হন এস আই সুদীপ কুমার গোপ।

পুরস্কারটি সাম্প্রতিক পুলিশ সদরদপ্তর হতে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) এর নিকট বুঝিয়ে দেয়া হলে তিনি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম এর নিকট বুঝিয়ে দেন।

গতকাল ১০ই জুলাই সন্ধ্যায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পুরস্কারটি এসআই সুদীপ কুমার গোপ এর হাতে তুলে দেন।
পুরস্কারটি হাতে পেয়ে মাননীয় আইজিপি মহাদয়,
জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসআই সুদীপ কুমার গোপ।

১৯৮৫ সালে নেত্রকোনা জেলার কলমা কান্দা উপজেলা বাজার এলাকায় এক সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন সুদীপ কুমার গোপ।

২০১২ সালে তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমির বেসিক ট্রেনিং গ্রহণের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানায় কর্মজীবন শুরু করেন।

সেখানে দু’বছর সুনামের সাথে দায়িত্ব পালনের পর রমনা মডেল থানা, আশুলিয়াসহ বিভিন্ন থানা হয়ে বর্তমানে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।

কঠোর শ্রম, ন্যায়-নিষ্ঠা ও সততার সহিত পেশাগত দায়িত্ব পালনের জন্য পুলিশের উর্ধতন কর্মকর্তা, সহকর্মী ও সেবাগ্রহীতা সাধারণ মানুষের কাছে বার বার নন্দিত হয়েছেন তিনি। ১১ বছরের কর্মজীবনে পেয়েছেন একাধিক পুরস্কার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ