সাভার প্রতিনিধি :
সাভারের বলিয়াপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হাড়িয়ে আসা আরেকটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামের এক পথচারী মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে দুই বাসে থাকা আরও কয়েকজন।
শনিবার (০৮ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মৌমেল চন্দ্র দাশের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাস স্ট্যান্ডে মৌমিতা পরিবহনের একটি বাস দাড়িয়ে যাত্রী নিচ্ছিলেন।
এসময় পেছন থেকে নিয়ন্ত্রণ হাড়িয়ে একে ট্রাভেলস পরিবহনের একটি বাস এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়।
পরে মৌমিতা পরিবহন সড়ক থেকে নিচে পরে গেলে চাপায় গণেশ মারা যায়। এবং একে ট্রাভেলসের বাস ডিভাইডারের উপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছে দুই বাসে থাকা যাত্রীরা।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনার পর আমাদের টিম ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহে উদ্ধার করেছে। এছাড়া বাস দুটোকে আটক করা গেলেও চালক ও সহযোগীরা পালিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷