আলাউদ্দিন সবুজ. ফেনী প্রতিনিধি:
ফেনী জজকোর্ট প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর হয়েছে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জে’র।
বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন।
ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরানের সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ সুষ্মিতা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিশেক দাস, অতিরিক্ত জেলা ও দাযরা জজ রেজাউল হক রেজা, অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা ও দাযরা জজ বেলাল উদ্দিন ও খাইরুন নেসা প্রমূখ।
অনুষ্ঠানে বিচারপতি বোরহানউদ্দিন বলেন, ন্যায়ের শাসন ছাড়া একটা দেশ অগ্রসর হতে পারেনা। দেশের উন্নয়নের জন্য ন্যায়ের শাসনের বিকল্প নেই। ন্যায় বিচার প্রার্থীদের সুবিদার্থে দেশের সবকটি জেলা আদালতে এমন বিশ্রামাগার নির্মাণ হচ্ছে।