দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহি বাস ও সিএনজর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক একজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শেহাব উদ্দিন (৪৫) ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন (৩০), অপর এক মহিলা যাত্রী আহত হয়েছে,আহত ঐ যাত্রীর নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে পেকুয়ামুখি যাত্রীবাহি বাসের যাথে চট্টগ্রামমুখী যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান।
এতে আরো দুজন গুরুতর আহত হন। পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন নামে আরো এক যাত্রী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে একজনসহ দুজনের মরদেহ উদ্ধার করেছি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, পেকুয়া মৌলভী পাড়া ব্রিজ থেকে ধনিয়াকাটা বাজার এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয়ে তাকে। এসব স্থানকে দূর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে গতি কমিয়ে গাড়ি চালানোর সাইনবোর্ড লাগানো দরকার।