আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভার নামা বাজারের ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারের নামা বাজার এলাকায় বংশী নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৩ জুন) দুপুর ২ টার দিকে নামা বাজার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তার বয়স আনুমানিক ৩৫ হবে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়নর স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, সাভার নামা বাজার ব্রিজ থেকে বংশী নদীতে লাফ দেয় বলে জানান স্থানীয়রা।

তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না এমন খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস প্রথমে ঘটনা স্থলে আসে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। কিন্তু নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহে সাভার থানায় রাখা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ