জাবি প্রতিনিধি :
ভর্তিচ্ছুদের তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ মালামাল গচ্ছিত রাখার মত ব্যাতিক্রমি কিছু কর্মসূচী পালন করে যাচ্ছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা।
কলা ও মানবিক অনুষদের সামনে বিভাগের শিক্ষার্থীদের নিজেস্য উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আষাঢ় মাসের ঝড় বৃষ্টি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের পাশে দাড়ানোর এক অনন্য
ভর্তিচ্ছু এক শিক্ষার্থী আসিফ আকবর বলেন , ‘অনেক দূর থেকে একা পরীক্ষা দিতে এসেছে। পরিচিত কাওকে আনা সম্ভব হয়নি। কেন্দ্রে নির্দিষ্ট কিছু সামগ্রী ছাড়া বাকি সব কিছু বাহিরে রাখতে হয়।
যেখানে সবাই চড়া মূল্যে মালামাল গচ্ছিত রাখে। কিন্তু দর্শন বিভাগের ভাই আপুরা বিনা টাকায় এগুলো আমানত রাখছে। আবার এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় কোন রিস্ক ও থাকছে না। দর্শন বিভাগের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়।’
দর্শন বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী শিমুল বিন সিদ্দিক বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। তাদের সাহায্য করাই আমাদের মূল উদ্দেশ্য। অনেকে ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের জিনিসপত্র রাখাকে ব্যাবসায় পরিণত করেছে।
যার কারণে দেশের নানান প্রান্তে আমাদের ক্যাম্পাস নিয়ে একটি দুর্নাম ছড়িয়ে পড়ছে। সেই দুর্নাম থেকে আমাদের ক্যাম্পাসকে মুক্ত করার যে উদ্যোগ আমাদের ৪৭ ব্যাচের সিনিয়র রা নিয়েছে, আমরা সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই।’
দর্শনের বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, ‘এটি সম্পূর্ণ মানব সেবামূলক কার্যক্রম। আমরা প্রতি বছর দর্শন বিভাগ থেকে বিনামূল্যে মূল্যবান মালামাল গচ্ছিত রাখা অঙ্গিকার করি।
পুরো কার্যক্রমের খরচ শিক্ষক, শিক্ষার্থী ও দর্শন ছাত্র সংসদ থেকে দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সহজের লক্ষ্যে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে আমি আশা করি।’
দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া বলেন, ‘দর্শন বিভাগের শিক্ষার্থীদের এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আসলে দর্শন মানুষকে সত্যিকারের মানুষ বানাতে সাহায্য করে। এটি তারই প্রতিফলন। তাদের এ কাজগুলো আমি মন থেকে সমর্থন করি। দর্শনের শিক্ষক হিসেবে আমি সত্যিই গর্বিত।’