আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় রোভার স্কাউট

জাবি প্রতিনিধি :

নীলাভ ধূসর শার্ট, গাঢ় নীল রঙের প্যান্ট; গলায় সবুজ বর্ণের রুমাল। সেবার মনোভাব নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে একদল স্বেচ্ছাসেবক। কোন প্রকার আর্থিক সুবিধা না নিয়েই সেবা দিচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের।

কেও কেও পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় দুরন্ত প্রহরীর মত ঘণ্টার পর ঘন্টা দাড়িয়ে আছে ভবনগুলোর সামনে। আবার কেও কেও পরীক্ষার্থীদের নানান অসুবিধার কথা শুনছে ও সমাধান করছে।

বলছি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউটের কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় দিনরাত কাজ করে যাচ্ছে তারা।

১৮ জুন (রবিবার) ‘আইবিএ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে ভর্তি পরীক্ষায় আটটি ইউনিটে প্রায় দুই লাখ ৪৯ হাজার আটশ ৫৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শৃঙ্খলায় রাখার মূল দায়িত্ব পড়েছে রোভার স্কাউট সদস্যদের উপর। পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায়, পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়া, পরীক্ষা কেন্দ্রে অন্যদের প্রবেশ নিয়ন্ত্রন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা সহ নানান মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্য সামনে রেখেই বিশ্ববিদ্যালয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থে রোভার স্কাউট সদস্যরা প্রতিদিন টানা ১১ ঘণ্টা কাজ করে যাচ্ছে। প্রতিদিন ৬০ জন করে স্কাউট সদস্যরা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সেবা দিচ্ছে। এর মধ্যে  মোট ২২ জন রয়েছে নারী সদস্য

রোভার স্কাউটের সদস্য রহবী হামদান বলেন, “বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছুরা পরীক্ষা দিতে এসে নানামুখী সমস্যার সম্মুখীন হয়। এসব শিক্ষার্থীদের পাশে দাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে আমরা সাধ্যমত কাজ করছি।”

স্কাউট জুবাইর ইসলাম জিয়ান বলেন, “শৃঙ্খলাকে মূল লক্ষ্য ধরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ এডমিশনের শুরু থেকে দায়িত্ত্ব পালন করছি। ভোর সাড়ে ছয়টায় রিপোর্টিং এবং নির্দেশনা প্রণয়নের পর থেকে সন্ধা ছয়টা অবধি একটানা বিশ্ববিদ্যালয়ের ৯ টি পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ত্ব পালন করছি।

একাডেমিক ছুটির পরে সকলে যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়,ঠিক তখন কড়া রোদ এবং ঘন কালো মেঘের বৃষ্টিতেও শৃঙ্খলা রক্ষার কাজে আমরা নিয়োজিত। মূলত সেবা দানের ইচ্ছে থেকেই আমাদের এই ত্যাগ। সর্বোপরি যতই গঞ্জনা সহ্য করতে হয়,আমরা আমাদের কাজে নিজস্ব পদ্ধতির দ্বারা শৃঙ্খলা বজায় রাখতে পারি।”

প্রসঙ্গত, এবার পরীক্ষা কেন্দ্রের মধ্যে  নতুন কলা ও মানবীকি অনুষদ, পদার্থ বিজ্ঞান ভবন, রসায়ন ভবন, জীববিজ্ঞান অনুষদ, জিওলজিক্যাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং অডিটোরিয়াম সহ মোট 9 টি ভবনে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে রোভার স্কাউট সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ