জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেহেরপুর জেলাস্থ শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর জেলা সমিতির দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ সোমবার (১২ জুন) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ এ তথ্য জানান।।
নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম।
শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মিজানুর রহমান বলেন,
‘জেলা সমিতির কাজই হলো জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।
ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় কাজে জেলার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সংগঠনের সবাই মিলে আমরা এক অনন্য মেহেরপুর গড়ে তুলব। সবার সহযোগিতা কামনা করছি।’