আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ভেতরে থাকা দুইজন যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও দু’জন।

নিহত দুই ব্যক্তির নাম- সজীব ও শাহিনকে শনাক্ত করেছে পুলিশ। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

রোববার সকালে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বেতারকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত হন আরও দুই যাত্রী। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এ ঘটনায় ২ জন ঘটনাস্থলে মারা গেছেন। আরও দুজনকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়িয়া ফাঁড়ি হেফাজতে রয়েছে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ