আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

হত্যাকাণ্ডের দুই ঘন্টার মাঝেই রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে এক নারীকে হত্যার দুই ঘন্টার মধ্যে চুলের সূত্র ধরে রহস্য উৎঘাটন ও খুনিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এবিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম-বার।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সাভারের ব্যাংক কলোনি এলাকায় খুশি (৩৫) নামের যৌনকর্মীকে ছয়তলা ভবনে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সিঁড়ির পাশে ফেলে রাখা হয়। বুধবার (৩১ মে) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই বাড়িতে তল্লাশীর সময় হায়দার আলী(৪০) নামের এক ব্যক্তির রুমে প্রবেশ করে।

সেখানে নারীর চুল দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা শিকার করেন। হায়দার ওই নারীর সাথে অনৈতিক মেলামেশার পর টাকা বেশি চাইলে তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ সিড়ির নিচে ফেলে রাখেন।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস এবং ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম (সাভার সার্কেল), সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক সুদিপ কুমার গোপ
বলেন, ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে হত্যার দায় শ্বীকার করে আসামী ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন এবং আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ