মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগ ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল র্যালি, ফ্ল্যাশ মব, আলোচনা সেশন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।