আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে সাংবাদিককে কাঠের ডাসা দিয়ে পেটালো অটো চালক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অতিরিক্ত যাত্রী উঠানোকে কেন্দ্র করে ইজিবাইক চালককে গালিগালাজের জেরে আরিফ হোসেন হারিছ নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ইজিবাইক চালকের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজদিখান-নিমতলা সড়কের সিরাজদিখান বাজার কাঠপট্টি নামক স্থানে ইজিবাইক চালককে অকথ্য ভাষায় গালাগালির জেরে দৈনিকে লাখ কন্ঠ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আরিফ হোসেন হারিছ নামে ওই সাংবাদিককে কাঠের ডাসা দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে ইজিবাইক চালক জুলহাস ও তার ভাই আয়নাল।

এসময় ঘটনাস্থলে কাকতালীয় ভাবে পুলিশ উপস্থিত হলে আহত সাংবাদিকের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ইজিবাইক চালক জুলহাস ও তার ভাই আয়নালকে থানায় নিয়ে জায় পুলিশ। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের মধ্যস্ততায় সাংবাদিকে মারধরের ঘটনার আপোষ মিমাংসার মাধ্যমে ইজিবাইক চালক জুলহাস ও তার ভাই আয়নালকে থানা হেফাজ থেকে মুক্তি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শি আবিরপাড়া গ্রামের বাসিন্দা এক ব্যক্তি বলেন, জুলহাসের অটোতে লোক থাকার পরও সে আরো লোক উঠায়। তখন ওই সাংবাদিক বলে এতো লোক উঠাইলে বসাইবা কই। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক জুলহাসকে খারাপ গালি দেয়। সে ওই অটোর মধ্যেই ছিলো।

পরে জুলহাস তার ভাই আয়নালের দোকানের সামনে গিয়ে গাড়ি থামায়। জুলহাজ ও তার ভাই ভাইয়ের সাথে সাংবাদিকের সাথে গালি দেওয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তারা সাংবাদিককে কাঠের ডাসা দিয়ে পিটায়।

অভিযুক্ত ইজিবাইক চালক জুলহাসের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন তার স্ত্রী রিসিভ করে বলেন তিনি বাসায় নেই। পরবর্তীতে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করা হলে তিমি ফোন রিসিভ করে নাই।

মারধরের শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ মুঠোফোনে বলেন, ডাসা দিয়ে তিনচারটা বাড়ি দিছে। পুলিশ তাদের ধরে নিয়ে আসার পর নেতারা রিকুয়েষ্ট করেছে। তাই নিজেদের মধ্যে সমাধান করে ফেলেছি। ক্ষমা করা মহৎ মানুষের কাজ। আমি তাদের ক্ষমা করে দিছি।

এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) আজগর হোসেন বলেন, ইজিবাইক চালককে গালি দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক আরিফ হোসেন হারিজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে। সে সময় পুলিশ সেখান দিয়ে আশার পথে তাদের থানায় ডেকে নিয়ে আশে। উভয় পক্ষের মিমাংসা হলে তারা চলে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ