সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আশুলিয়া থানা যুবলীগের সিনিয়র সদস্যের বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।
এই সময় দেশীয় অস্ত্রের আঘাতে ওই যুবলীগ নেতা ও ব্যবসায়ীকে গুরুতর আহত করে ২লাখ টাকা ছিনতাই করে। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মাে. রফিকুল ইসলামের ছেলে মো. ফিরোজ কবির।
অভিযুক্তরা হলেন, মো. মনির হােসেন মুন্না (৪৮), মো. ফজল (৫৫), মাে. শহিদ (৪৮), মাে. সেকান্দর (৫০), মাে. রাব্বি (২২), মাে. বাবু (২৩) ও শাকিল (২২)।
অভিযোগ সুত্রে জানা যায়- অভিযুক্তরা দীর্ঘদিন যাবত ভুক্তভোগী ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের ব্যবসায় নানা ভাবে বাধা প্রদান করে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ অতর্কিতভাবে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে এবং ঘরে থাকা ২লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানা উপপরিদর্শক নাসির বলেন অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।