আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে ‘Foundation Training for Non-Academic Staff’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  ‘Foundation Training for Non-Academic Staff’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ১০ মে রোজ বুধবার শুরু হয়েছে।
এদিন সকাল ৯:৩০ মিনিটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান শুভেচ্ছা বক্তৃতা করেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রশিক্ষণ উদ্বোধন করে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠান পরিচালনায় সহায়ক কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশিক্ষণ অপরিহার্য। এই প্রশিক্ষণ কর্মসূচি সহায়ক কর্মচারীদের দক্ষতার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় রাবিতে কর্মরত ৫০ জন সহায়ক কর্মচারী অংশ নিচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ