আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির সঞ্চালনায় লতিফপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম।

আরও বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ইউনুস আলী, মো: আজিজুর রহমান (মাইটিভি), সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সহ-সাংঠনিক সম্পাদক রাজীব আল আরাফাত, ধর্মীয় সম্পাদক মীর মো: সোহেল মিয়া,

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিনউজ্জামান দুর্জয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক আবু হানিফ হীরা প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ