আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত-৪

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী সদরের গোবিন্দপুরে সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী সহ ৪ জন আহত হয়েছে।
জানা গেছে শুক্রবার সকালে গোবিন্দপুর ভূঞা বাড়ির এরশাদ উল্লাহর দখলীয় জায়গায় জোর করে পয়:নিষ্কাশন লাইন স্থাপন করছিল সাইদুল হক ও ওবায়দুল হক।

এ সময় এরশাদুল্লাহ বাধা দিতে গেলে সাইদুল হক, ওবায়দুল হক ও তাদের ছেলে মামুন ,মাসুদ তাদের উপর হাম’লা চালায়।
এ সময় তাদের বাধা দিতে এলে এরশাদ উল্লাহর স্ত্রী সাবিনা, ভাই নূর নবী ও জাহাঙ্গীর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
এই ঘটনায় ফেনী মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন জানান, একটি অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে তিনি হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন। এই ঘটনা আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আহত এরশাদুল্লাহর ভাতিজা মোহাম্মদ মনসুর আহমদ রিপন জানান, সাইদুলক গন্দের সাথে তাদের একটি সম্পত্তি নিয়ে দীর্ঘ ৩০ বছর মামলা চলে আসছিল।

এই মামলায় তারা প্রত্যেকবারই উচ্চ আদালতে হেরে যায়। সম্প্রতি উচ্চ আদালতে হেরে যাওয়ার পরে তারা জোর করে এই জায়গাটি দখলের চেষ্টা চালায়। আমার চাচা ও চাচীরা বাধা দিতে গেলে তারা তাদের উপর হামলা চালায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ