মোঃ মুজাম্মেল হোসেন :
চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার তাম্রশাষন এলাকায়, শাহ আলম (৫০) বাড়িতে আগুনে লেগে ১টি টিনশেড বসত ঘর আগুনে পুড়ে ছাই
২৮ এপ্রিল শুক্রবার ভোর ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে শাহ আলম এর ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করে।
পরে ৯৯৯ ফোন দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী। ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সরজমিন পরিদর্শন করেন, চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের এমপি সাংবাদিক শফিকুর রহমানের ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন প্রতিনিধি মোস্তফা কামাল, ওয়ার্ড মেম্বার মোঃ ইউসুফ হাজী।