আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের ২০,০০০ টাকা অর্থ সহায়তা

মোঃ মুজাম্মেল হোসেন :

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামের মোঃ আলী হোসেন কে চিকিৎসার জন্য নগদ অর্থ হিসেবে ২০,০০০ টাকা সহায়তা প্রদান করেছেন সমাজসেবী সংগঠন ” ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ”।

“যেখানে মানুষ সেখানে সেবা ” স্লোগান নিয়ে সারাদেশে অসহায় মানুষের সেবায় বিরামহীন ভাবে কাজ করছে সামাজিক সংগঠন “ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ”।

সংগঠনটির সদস্যরা সেচ্ছায় রক্তদান, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, সহ সকল সেবামূলক কাজের পাশাপাশি দারিদ্র্যতা ও বেকারত্ব নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই বিষয়ে খবর নিয়ে দেখা যায়, গত,,,, তারিখে মোঃ আলী হোসেন নারিকেল গাছ থেকে পড়ে তার মেরুদণ্ড ভেঙ্গে যায়।

ঘটনাটি ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহাবুদ্দিন ইমন ও সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন স্বপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক থেকে জানতে পারে,

পরে তারা মোঃ আলী হোসেন এর বাড়িতে গিয়ে খোজ খবর নেন এবং আজ ২৭ এপ্রিল বুধবার বিকালে নগদ অর্থ হিসেবে ২০,০০০ টাকা সহায়তা নিয়ে মোঃ আলী হোসেন এর বাড়িতে যান।

পৃষ্ঠপোষকতায়, আমেরিকা প্রবাসী মোঃ জসিম উদ্দিন মিজি, প্রবাসী জুটন তালুকদার সহ আরো অন্যান্যরা।

এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি রাজু আহমেদ, সমাজ সেবক মোঃ শহীদ মোল্লা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ভূইয়া, ক্রীড়া সম্পাদক ইয়াসিন গাজী, মানবাধিকার সহ সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া, স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সহ সম্পাদক আবু বকর জীবন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ