মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বন্দরে প্রথম কয়লাবাহী জাহাজ ৬৩ হাজার টন কয়লা নিয়ে পৌঁছেছে । ২৫ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৩ টার সময় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের গভীর সমুদ্র বন্দরের জেটিতে ‘অশো মারো’ নামে এ বিশাল জাহাজটি নোঙ্গর করেছে ।
মাতারবাড়ী বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে , মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ ইন্দোনেশিয়া থেকে গত ১৪ এপ্রিল মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্য রওনা দেন।
১২ দিন পর ২৫ এপ্রিল দুপুর ২ টার দিকে মাতারবাড়ী বন্দরের কাছাকাছি আসলে বিকাল ৩ টার দিকে তা জেটিতে নোঙ্গর করে । পরীক্ষামূলক ভাবে আমদানিকৃত কয়লা নিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করবে এবং আগামী ডিসেম্বরে বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে জানান কয়লা বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ।
জাহাজের ক্যাপ্টেন রসোকে ফুলের দিয়ে স্বগত জানান মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক । এসময় উপস্থিত ছিলেন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের এমডি আবুল কালাম আজাদ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার সহ সংশ্লিষ্টরা।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের এমডি আবুল কালাম আজাদ বলেন , আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্রথম ৬৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এসেছে। বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন জন্য প্রতি মাসে ১টি করে কয়লা নিয়ে বিদেশি জাহাজ আসবে।
আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন , দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মতে নির্দিষ্ট সময়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা নিয়ে জাহাজ এসেছে । এই বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর পুরোদমে চালু হলে দেশের অর্থনীতিসহ পাশাপাশি বেশ কয়েকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।