আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থানার জব্দকৃত গাড়ির স্তুপে আগুন

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়া থানার জব্দকৃত যানবাহনের স্তুপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেডের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টা ০৮ মিনিটে নবীনগর চন্দ্রা মহাসড়কের প্রেসক্লাব সংলগ্ন পুরাতন আশুলিয়া থানার সামনের যানবাহনের স্তুপে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আমরা ১১ টা ০৮ মিনিটে আগুনের খবর পেয়েছি। সকাল ১১ টা ১১ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ড্যাম্পিং এর কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায় নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত করে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ