আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মদন মোহন দে এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।
হিসাববিজ্ঞান শিক্ষায় প্রয়াত এ অধ্যাপকের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক ড. মদন মোহন দে আজ ১৯ এপ্রিল ২০২৩ বুধবার আনুমানিক বিকেল ৫.১৫ মিনিটে রাজশাহীর তালাইমারিস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। গত একবছর লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি।
প্রসঙ্গত, তিনি ১৯৭৬ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৭ সালের ৩০ জুন অবসরে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।