আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আগামীকালের চ্যালেঞ্জটা বড় চ্যালেঞ্জ, ডিআইজি

সাভার প্রতিনিধি :

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, আগামী কালের চ্যালেঞ্জটা হচ্ছে সব চেয়ে বগ চ্যালেঞ্জ। উত্তরমুখী যাত্রাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উত্তরমুখী মানুষের সংখ্যা অনেক বেশী। ১৬ টা জেলার মানুষ এক সাথে যাত্রা করবেন। একই সাথে টাঙ্গাইল জামালপুরের প্রচুর সংখ্যক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এই মানুষ গুলোর বিরাট একটা অংশ যারা কর্মজীবি না অথবা সরকারি কর্মজীবি তারা কিন্তু গতকাল কিংবা গত পরশুদিন থেকেই যাতায়াত শুরু করেছেন।

তিনি আরও বলেন, আগামীকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গার্মেন্টস ছুটি হওয়ার পরে একযোগে মানুষ সড়কে নামবে এবং তারা গ্রামে ফিরবে। তবে সে ব্যবস্থাটাও আমাদের রয়েছে। আমরা সার্বক্ষনিক সড়কে রয়েছি। আমরা সিনিয়র কর্মকর্তারা মনিটরিং করছি কন্টিনিউসলি।

ডিআইজি বলেন, প্রচন্ড তাপদাহের মধ্যেও আমাদের সকল ফোর্স সড়কে দাঁড়িয়ে থেকে কাজ করছেন যাতে যানজটের মত ঘটনা না ঘটে। যাতে যানজটের সৃষ্টি না হয় সেই চেষ্টাটাই আমরা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। সারা বাংলাদেশ ব্যাপীই এই চেষ্টা চলমান থাকবে। সড়কের যত ধরনের নিরাপত্তা থাকা দরকার, ছিনতাই, রোডের অ্যাক্সিডেন্ট, যানজট ইত্যাদি সব ধরনের বিষয় গুলি আমরা একযোগে মনিটরিং করছি। সেই লক্ষ্যে আমাদের প্রচুর পরিমান ডিপ্লয়মেন্ট রয়েছ।

গত পরশু থেকে মুলত মানুষের ঈদমুখী যাত্রা শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত নিরাপদে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছেন। যানজট এখন পর্যন্ত কোথাও হয় নি। আমরা আশা করি ঈদের আগ পর্যন্ত কিংবা ঈদ শেষ করে বাড়ি থেকে মানুষ যখন ঢাকায় ফিরে কর্মে যোগদান করবে তখনও হবে না।

তিনি বলেন, মাননীয় ইন্সপেক্টর জেনারেল স্যার আজ আজকেও মুভ করছেন রেল স্টেশনে গেছে আহামীকাল তিনি এই সড়কে আসবেন, স্বচক্ষে দেখবেন মনিটর করবেন যাতে করে মানুষ স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে কর্মস্থলে যোগ দিতে পারেন।

সৈয়দ নুরুল ইসলাম বলেন, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, সড়কটিও সরু সেজন্যে আমরা আব্দুল্লাহ পুর থেকে পরিস্থিতি বুঝে গাড়ি ছাড়ার নির্দেশনা দিয়েছি। এছাড়া যেসব জায়গায় যানজটের শঙ্কা রয়েছে সেসব জায়গায় আমরা অতিরিক্ত ফোর্স রাখবো যানজট নিরসনের জন্য।

সব শেষে তিনি বাংলাদেশের নাগরিক যারা এই সড়ক ব্যবহার করে বাড়িতে যাবেন তাদের ঈদের শুভেচ্ছা জানান। এসময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ