আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৮ম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮ম সভা গতকাল (১৬ এপ্রিল) কাজলা ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

একাডেমিক কাউন্সিলের এ সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। সভায় উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো. শহীদুর রহমান,

প্রকৌশল অনুষদের ডিন ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল গোফ্ফার খান, ব্যবসা প্রশাসন ও আইন অনুষদের ডিন এবং ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ডা. মো. আব্দুল আউয়াল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহ,

ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন এবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু বকর মো. ইসমাইল এই সভায় উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন এবং সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেন।

সভায় একাডেমিক ও প্রশাসনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় ছিল ইউজিসির নির্দেশনা অনুসারে ওবিই শিক্ষা কার্যক্রম, গবেষণায় বরাদ্ধ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা,

বিভিন্ন বিভাগের সিলেবাস সংশোধন, পাঠ্যক্রম পুনর্গঠন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী বছরে দুটো সেমিস্টারে শিক্ষা কার্যক্রম এবং গবেষণায় বরাদ্ধ বৃদ্ধি।

জুলাই’২৩ থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ