আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় মেয়ের ব্যবহার করা কেঁচি দিয়ে বাবাকে হত্যা

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসায় ঢুকে মেয়ের ব্যবহার করা কেঁচি দিয়ে বিমল মন্ডল নামে এক প্রতিবন্ধীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রবিবার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার আবুল ভূঁইয়ার মালিকানাধীন ৪ তলা বাড়ির ৩ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত শ্রী বিমল মন্ডল রাজবাড়ি জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মন্ডলের ছেলে। পরপর দুইবার স্ট্রোক করে তিনি প্যারালাইসড রোগে আক্রান্ত হয়েছিলেন। পোশাক শ্রমিক স্ত্রী পারুল ও তার মেয়ে পূর্ণিমাকে সাথে নিয়ে ওই বাসায় তিনি বসবাস করতেন।

নিহতের মেয়ে পূর্ণিমা বলেন, আমার বাবা কয়েক বছর যাবৎ প্যারালাইসড হয়ে পড়ে আছেন। চিকিৎসার পর সকাল বিকেল কোনমতে হাঁটতে পারতেন। আমাদের এমনিতেই কোন শত্রু ছিলনা। সন্দেহও করতে পারছি না আমরা। আমার নিজের সেলাইমেশিনের কেঁচি দিয়েই আমার বাবাকে খুন করেছে।

আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বলেন, একটি কাপড় কাটা কেঁচি বিমল মন্ডলের মুখের ভিতর ঢুকিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যরাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছেনা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ