আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাবির নতুন নিয়োগপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদকে ছাত্র-উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার অপরাহ্নে তিনি তাঁর দায়িত্বে যোগদান করেন। তিনি ছাত্র-উপদেষ্টা এম তারেক নূরের স্থলাভিষিক্ত হলেন।

ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতিপূর্বে তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দায়িত্বে যোগদানের পর মন্তব্যে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই নিয়োগ প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ