আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে নিজ ঘরে প্রতিবন্ধী নারী হত্যার শিকার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের নিজ বাড়িতে হনুফা বেগম (৪৫) নামে প্রতিবন্ধী নারী হত্যার শিকার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০ দিকের সাভারের বিরুলিয়ার বাগনিবাড়ি ফকির পাড়া এলাকায় হনুফা বেগমের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসময় তার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। নিহত হনুফা বেগম ও তার স্বামী হারুন অর রশিদ তুষার বসবাস করতেন। নিহত হনুফা বেগম এক পায়ে সমস্যা ছিল। ফলে তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেন না।

পুলিশ নিহতের স্বামীর বরাত দিয়ে জানায়, তার স্বামী রাতে মসজিদে তারাবী নামাজ পড়তে যান। বাড়ি ফিরে স্ত্রী হনুফার বিছানার ওপর মরদেহ দেখতে পেয়ে আশেপাশে লোকজনকে খবর দেন। তবে ঘরে কোন জিনিসপত্র খোয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ  দিদার হোসাইন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিক সুরহাতালে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ