আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ভাকুর্তায় ফসলি জমির মাটি বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে ভেকু দিয়ে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) ভোর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন বলেন, ভাকুর্তা ইউনিয়নের পাঁচুলি মৌজার ফসলি জমির মাটি বেশ কিছু দিন ধরে কেটে ইট ভাটায় বিক্রি করে আসছিলো একটি প্রতারক চক্র।

পরে বিদ্যুৎ এর খুটি ঝুকিপূর্ণ সহ ফসলী জমি বিলিন হওয়ার আশঙ্কায় ভোর রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার অভিযোগে আবুল হাসান নামের এক ব্যক্তিকে দুই বছর, তার সহযোগী সুমনকে তিন মাস ও আবু সিদ্দিককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। পরে দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ