আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শিশুকে মারধর, তদন্ত কর্মকর্তা বললেন ২০ পার্সেন্ট অপরাধ

সাভার প্রতিনিধি :

সাভারের বিনোদবাইদ এলাকার একটি গোলির মুখে মার্বেল খেলার অপরাধে দুই শিশুকে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১২ এপ্রিল) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। এর আগে গতকাল বিকেলে লাথি মারার ঘটনা ঘটলে রাতে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা লুৎফর রহমান।

অভিযুক্ত ওই ব্যাক্তির নাম মো. শাজাহান মিয়া (৪৩) তিনি সাভারের বিনোদবাইদ এলাকার আল মদিনা রোডের বাসিন্দা।

ভুক্তভোগী শিশুরা হলেন- ওই এলাকার লুতফরের ছেলে ইয়াছিন (১১), আবিদ (১০) ও মুন্না ১০ সহ ৪/৫ জন শিশু।

অভিযোগ সুত্রে জানা যায়, সাভার পৌর এলাকার বিনোদবাইদ এলাকায় গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে স্থানীয় মো. শাজাহান মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তায় ওই এলাকার ৫ থেকে ৬ জন শিশু মারবেল খেলছিলো।

এতে ক্ষিপ্ত হয়ে শাজাহান ওই শিশুদের লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে বিষয়টি শিশুর পরিবারের সদস্যরা জানতে পেরে থানার একটি অভিযোগ দায়ের করেন।

সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই গোলিতে ৪/৫ জন শিশু মার্বেল খেলছি। শাহজাহান সড়ক থেকে গোলিতে এসে তাদের দেখা মাত্র লাথি মারতে থাকেন। এসময় শিশুরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা লুৎফর রহমান বলেন, আমার সন্তানকে শাহজাহান লাথি মেরেছে। পরে থানায় অভিযোগ দায়ের করলে এসআই মনির ঘটনাস্থলে আসে। তিনি এসে বলেন এটা ২০ পার্সেন্ট অপরাধ। উল্টো আমাদেরই শাসান ও পুলিশ কর্মকর্তা।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। বিস্তারিত পরে জানানো হবে। ২০ পার্সেন্ট অপরাধের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এটা আমি রূপক অর্থে বলেছি।

এব্যাপারে সাভার থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, অফিসার তো এরকম বলার কথা না। যদি বলে থাকেন তাহলে অফিসারকে ডেকে বিষয়টি দেখছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ