আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ঈদের কাপড় পেয়ে হাসি ফুটলো ২৫০ এতিমের

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারের বিভিন্ন মাদ্রাসার ২৫০ জন এতিমের মাঝে ঈদের জামা ও ইফতার বিতরণ করা হয়েছে। ঈদের নতুন পোশাক পেয়ে উৎফুল্ল ২৫০ এতিম।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের আয়োজনে এসব ঈদের পোশাক তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, এমন মহতি উদ্যোগকে সাদুবাদ জানাই। টাকা থাকলেই এমন উদ্যোগ কেউ নিতে পারে না।

এসব উদ্যোগ নিয়ে যারা বাস্তবায়ন করেন তাদের ওপর আল্লাহর রহমত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫ শত মডেল মসজিদ নির্মান করেছেন।

বিশ্বে অনেক মুসলিম রাষ্ট্রপ্রধান রয়েছেন। কিন্তু কারও মাধ্যমে এতো অধিক সংখ্যক মসজিদ নির্মান হয়েছে বলে আমার জানা নেই।

প্রধানমন্ত্রীর ওপর আল্লাহর রহমত আছে বলেই এটি সম্ভব হয়েছে। টাকা থাকলেই ইসলামের কেউ খেদমত করতে পারে না। আল্লাহর রহমত থাকতে হয়।

চান্দুলিয়া জামিয়া ইসলামিয়া হারুনিয়া মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন বলেন, আমরা ঈদের অনেক আগেই ঈদের নতুন পোশাক পেয়েছি।

কোন কোন ঈদে আমরা পুরাতন কাপড় ধুয়েই ঈদে পরিধান করতাম। এবার আমরা অনেক আগেই ঈদের কাপড় পেলাম। এখন মনে হচ্ছে আমাদের ঈদ যেন আজ থেকেই শুরু হয়ে গেলো।

ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, প্রতি বছর আমার ঈদ কাটে এমন মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।

আমার মরহুম পিতার নামে গড়া ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এবং আমার পরিবারের সদস্যরা অসহায় মানুষের পাশে সর্বদা রয়েছি। এসময় উপস্থিত ছিলেন সাভার মডেল মসজিদের ইমামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ