আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে গ্রীন ভয়েসের ইফতার মাহফিল ও আলোচনা সভা

আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:

আজ ০৬ এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড.মমতাজউদ্দিন একাডেমির ভবনের ৩০৬ নাম্বার রুমে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রায় ৮০ জন সবুজ বন্ধু উপস্থিত ছিলেন উক্ত ইফতার মাহফিলে। প্রোগ্রামে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মোঃ আনিসুজ্জামান, সভাপতি আশিকুর রহমান অন্তর,সাধারণ সম্পাদক আহসান হাবীব,

সহ-সভাপতি শিহাব জিম,সগর,যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ বাঁধন,সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাঈম তুহিনা, অর্থ সম্পাদক ফাহমিদা মোর্শেদ স্বচ্ছ, উপ-অর্থ সম্পাদক শুভশ্রী, প্রচার সম্পাদক সাথী আক্তার দপ্তর সম্পাদক তাজউদ্দিন আহমেদ,আইটি সম্পাদক হাসিব,

নারী ও সমাজ কল্যাণ সম্পাদক জেসমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য সোহেল হোসেন সৈকত,সুইমাইয়া শিমু সহ আরো অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমন্বয়ক আব্দুর রহিম, গ্রীন ভয়েস রাজশাহী শাখার সহ-সভাপতি নাহিদ হাসান,সদস্য আরিফুল,সানজিদা,সোমা, সহ আরো অনেকে।

প্রধান সমন্বয়ক আলমগীর কবির এবং রা.বি. দর্শন বিভাগের অধ্যাপক এবং গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা আনিসুজ্জামান সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সবুজ বন্ধুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ