আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর জন্মদিনে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে সাখাওয়াত হোসেন

মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা বার্তা মডেল একাডেমীতে ব্যতিক্রমী আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৭মার্চ) সকাল ১০টায় সাখাওয়াত হোসেন বার্তা মডেল একাডেমীতে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা।

এ সময় তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটেন এবং শিশুদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।

বার্তা মডেল একাডেমীর ব্যতিক্রমী এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক এবং বার্তা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা অ্যাড. কোরবান আলী, গুনবহা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. নজরুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, বার্তা মডেল একাডেমীর অধ্যক্ষ নাজমা ইয়াসমিন, উপাধ্যক্ষ সাহেবুল আলম, সাংবাদিক হাসান মাহমুদ মিলু, এসএম রুবেল, ইকবাল হোসেন লিমনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ