প্রতিনিধি ধামরাইঃ
ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ২৭জন শিক্ষার্থীদের মাঝে মরহুম কিয়াম উদ্দিন কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকায় সোমভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৭জন মেধাবী শিক্ষার্থীদের মরহুম কিয়াম উদ্দিন কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ফুকুটিয়া এলাকার কৃতি সন্তান লেঃ কর্নেল ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নিজস্ব আর্থয়ানে এই বৃত্তি প্রদান করা হয়।
এসময় মরহুম কিয়াম উদ্দিন কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা পরিচালক লেঃ কর্নেল ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন উপস্থিত হইয়ে সোমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ২৭জন ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ এক হাজার টাকা ও একটা করে ডিকশনারী দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোমভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শ্যামল সরকার।
বৃত্তি প্রদান আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুননাহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবু-সালেহ, উক্ত বিদ্যালয়ের শিক্ষক বিল্পব কুমার মন্ডল, সালমা আক্তার, বকুল বিশ্বাস, মর্জিনা আক্তারসহ প্রমুখ।
এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।