আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে হেরোইন ও ইয়াবাসহ ডিবির হাতে আটক -১

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে এক’শ (১০০) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হেরোইনসহ মো. মহিদুল ইসলাম ওরফে মুহিদ (৪২) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে গতকাল শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে তাকে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মো. মহিদুল ইসলাম সাভারের জালেশ্বর এলাকার মো. ইয়াকুব হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম সাভার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকা থেকে মো. মহিদুল ইসলাম ওরফে মুহিদকে (৪২) গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন এবং ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মহিদুল ইসলাম নামে একজন মাদক কারবারিকে ইয়াবা এবং হেরোইনসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেয়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ