আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় পাগলা কুকুরের আক্রমনে শিশু ও নারীসহ আহত-১০

দেলওয়ার হোসাইন পেকুয়া প্রতিনিধি;

পেকুয়ায় পাগলা কুকুরের আক্রমনের শিকার হয়ে শিশু ও নারীসহ ১০ জনকে আহত করার কবর পাওয়া গেছে ।

গুরতর আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি দিয়েছে বাকিদের জলাতঙ্ক নাশক ভ্যাকসিন ও চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পেকুয়া সদর ইউনিয়ন ও বারবাকিয়া ইউনিয়নে ।

স্থানীয়রা জানান, একটি কুকুর পাগল হয়ে পেকুয়ার ভিবিন্ন এলাকায় শিশু ও মহিলার উপর আক্রমন করে, কুকুরটি বেশ হিংস্র হওয়ায় আহতদের উদ্ধার করতে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোজাম্মেল হোসেন চৌধুরী জানান, দুপুর থেকে বেশ কয়জন শিশু ও মহিলা পাগলা কুকুরের আক্রমনের শিকার হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসে ,তাদের গুরুতর আহত রোগীও ছিল যাদের শরীরের ভিবিন্ন স্থানে মাথায় কামড়িয়ে মাংস নিয়ে ফেলে।

আচার্য্যরে বিষয় একই কুকুর পেকুয়ার ভিবিন্ন এলাকায় ঘুরে ঘুরে আক্রমন করছে । হাসপাতাল সুত্রে পাওয়া আহতরা হলেন বারবাকিয়া ইউপির ৭নং ওয়ার্ডের ফাঁশিয়াখালী এলাকার নুর ছৈয়দের স্ত্রীটুনি বেগম(৩০) সবজীবন পাড়া এলাকার খোরশেদ আলমের পুত্র শাহাদাত (৮) পেকুয়া সদর ইউপির সাবেকগুলদি এলাকার রিদুয়ানের কন্যা নাদিয়া(৮)

সেখেরকিল্লাঘোনা এলাকার আবুল কাশেমের পুত্র একই এলাকার ছৈয়দ (৮)মঈন উদ্দিনে পুত্র তৌসিফ(৮) কলিমুল্লাহ (১৯) মাতবর পাড়া এলাকার শাহাব উদ্দিনের পুত্র সাইমুন(৪) রুহুল কাদেরের কন্যা পুষ্টি মনি (১১) ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ