আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় মৎস্যজীবী সমিতি টেকনাফ পৌর শাখা’র কমিটি অনুমোদন

টেকনাফ প্রতিনিধি :

জাতীয় মৎস্যজীবী সমিতি (রেজিঃ নং-এস ১৫-২০(৮০)/৯২) কক্সবাজার জেলা শাখার আওতাধীন টেকনাফ পৌর শাখার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে টেকনাফ পৌর শহরের মিল্কী রিসোর্টের হল রুমে কক্সবাজার জেলা শাখার আহবায়ক আবু হারেছ ও যুগ্ম আহ্বায়ক মুক্তার আহমদ এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে মোহাম্মদ আলমগীরকে সভাপতি, ফরিদ আলম, মোহাম্মদ নজির, মোহাম্মদ ইউসুফ কালুকে সহ-সভাপতি, মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক,

মোহাম্মদ তৈয়ব সহ-সাধারণ সম্পাদক, মোঃ আরাফাত রহমান সানীকে সাংগঠনিক সম্পাদক, ওবায়দুল রহমান নয়নকে প্রচার সম্পাদক, সামী জাবেদকে তথ্য ও গবেষণা সম্পাদক, সাইফুল ইসলামকে শিক্ষা-সমাজ কল্যান ও সংস্কৃতি সম্পাদক,

ইয়াছিন আক্তার মহিলা সম্পাদিকা, আবু বক্কর ছিদ্দিক কোষাধ্যক্ষ ও ওমর ফারুককে দপ্তর সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে অবহেলিত মৎস্যজীবীদের জীবনযাত্রার উন্নয়ন, ওয়ার্ড ও ইউনিয়ন সুসংগঠিতকরণ, গঠনতন্ত্র মোতাবেক সংগঠন পরিচালনা মৎস্যজীবীদের সঞ্চয়ের পাশাপাশি আয়- ইনকামের উদ্যোগ নিবেন এবং তাদের যোগ্য নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি নাফনদীতে মাছ আহরণের অধিকার আদায়ের জন্য জেলেদের সহযোগিতাসহ ইত্যাদি বিষয়ে কাজ করা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ