আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে: বদি

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে ৫ হাজার ২শ পরিবারের মাঝে ভিডব্লিউডি’র ৩০ কেজি করে উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ শুভ উদ্বোধন করলেন স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

এসময় তিনি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

জানা যায়, ৮ মার্চ সকাল ১০ টায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউডি’র এই বিশেষ চাউল বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড ইউপি মেম্বার রশিদ আহমদের পরিচালনায় উক্ত ভিডব্লিউডি চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

চাল বিতরণ উদ্বোধনকালে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান (বদি) বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে।

শুধু তাইনা দেশকে পুরো বিশ্ববাসীর নিকট সুপরিচিত করে তুলেছেন। আর রোহিঙ্গা অধ্যূষিত এলাকার ভোক্তভোগী গরীব মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনার এই বিশেষ ভিডব্লিউডি চাল উপহার।

আশাকরি আপনারা আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতে সর্বাতক সহায়তায় এগিয়ে আসবেন।

এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব জহির উদ্দীন আহাম্মদ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ সহ্ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর উপস্থিত লোকজনের মধ্যে আনুষ্ঠানিক ভিডব্লিউডি চাউল বিতরণ শুভ উদ্বোধন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ