আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নয়ারহাট বাজারে অভিযান, মাছ ব্যবসায়ীকে জরিমানা

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ার একটি বাজারে অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মাছ ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, রবিবার সকালে ওই বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাছ ব্যবসায়ী মো: দীপু মিয়াকে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণ এর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করবো। কেউ যেন অন্যায়ভাবে দ্রব্য মূল্য বাড়িয়ে পন্য বিক্রি করতে না পারে এসব বিষয় মাথায় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে সহায়তায় আশুলিয়া থানার পুলিশ সদস্যসহ ঊর্ধতন কতৃপক্ষরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ