আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বিসিএসআই হাউজিং সোসাইটির বাৎসরিক সাধারণ সভা 

মোঃ শামীম হোসেন:

সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার (৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার পৌরসভার জামসিং এলাকায় বিসিএস‌আই আর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা।

এতে সভাপতিত্ব করেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান এ. এস. এম আমিনুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম।

হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় সেক্রেটারি নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যের শেষে ২০২১ ও ২২ সালের প্রতিবেদন পেশ ও প্রতিবেদনের উপর আলোচনা করেন,

সোসাইটির ২০২১-২২ সালের বার্ষিক আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন, সোসাইটির ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেট পেশ এবং অনুমোদন করেন।

বিশেষ করে, সোসাইটির স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য নাম অনুমোদন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন, পুকুর ভরাট করে ৪১ শতাংশের উপরে গোরস্থান নির্মাণ ও বাকী ৩০ শতাংশ ভূমি ভরাট করে প্লটে রূপান্তর করা।

এছাড়া ২০২২ ও ২০২৩ সালের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনা সকল সদস্যের সামনে তুলে ধরেন।

এরপর সাধারণ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান ও সেক্রেটারি। নিয়ম অনুযায়ী উপস্থিত সদস্যদের অনুমতিতে সভার নির্ধারিত এজেন্ডা অনুমোদিত হয়।

সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, কমিটির সহ সভাপতি জসিম আহমেদ, ট্রেজারার মোঃ আবু সাঈদ খান, ফিরোজ আহমেদ, মোঃ আব্দুল হালিম মিয়া ও প্রমুখ।

এসময় হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সহ সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এবারের বাৎসরিক সাধারণ সভায় সদস্যদের জন্য বিশেষ আয়োজন ছিলো লটারি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ