আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

প্লাস্টিক পাইপের সাথে শত্রুতা, ৬ লাখ টাকার ক্ষতিসাধন

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে রাতের আধারে ব্যবসায়ির জমি ভরাটকরনের কাজে ব্যবহৃত পাইপ লাইনের প্রায় ৬ লাখ টাকা মূল্যের পাইপ ধংস করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী।

শনিবার (৪ মার্চ) দুপুরে সাভার মডেল থানায় এব্যাপারে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ি জহির মন্ডল। এর আগে গত ১ মার্চ গভীর রাতে সাভারের ঘোরাইদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি সাধান করে দুর্বৃত্তরা।

অভিযোগ থেকে জানা যায়, গত তিন মাস আগে ব্যবসায়ী জহির মন্ডল তার জমিতে বালু ভরাটের জন্য সাভারের ঘোরাইদিয়া থেকে জামসিং পর্যন্ত পাইপলাইন স্থাপন করেন।

এঘটনায় কে বা কারা ক্ষুব্ধ হয়ে গত ১ মার্চ রাতে সেই পাইপলাইনের ১০ ইঞ্চি ব্যাসের ২০ ফুট দৈর্ঘের ৪০ টি পাইপ ধংস করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী জহিরসহ তার সহযোগীরা।

ভুক্তভোগী জহির বলেন, আমরা কয়েকজন মিলে জামসিংয়ের টেউটি এলাকায় একটি জমি ক্রয় করি। জমিটি পতিত হওয়ায় সেখানে বালু ভরাট করার সিদ্ধান্ত নেই।

পরে সেখানে পাইপলাইন স্থাপনও করা হয়। গত ১ মার্চ সেই পাইপলাইন কে বা কারা ধংস করেছে। আমি এ ঘটনার তদন্তপূর্বক আইনগত সহযোগীতা চাই।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ