আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে জাতীয় ভোটার দিবস উদযাপন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে পালিত হচ্ছে এই দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এএম শামসুজ্জামান,

উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ। পরে আলোচনা সভায় নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ