আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শাহাবুদ্দিন হত্যা মামলার দুই আসামীর আদালতে স্বীকারোক্তি

সাভার প্রতিনিধি :

ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে চাঞ্চল্যকর পরিবহন ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সালসহ গ্রেফতার তিনজনকে বিকেলে আদালতে প্রেরণ করলে তারা হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (১ মার্চ) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে মামলার প্রধান আসামি ফয়সাল এবং রিপন ১৬৪ ধারায় এই জবানবন্দি প্রদান করে।

এর আগে শাহাবুদ্দিন হত্যার পর আত্মগোপনে থাকা তিনজন আসামীকে গতকাল মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সাল (২৮), তার বাবা মো. কিয়ামুদ্দিন (৬০) ও তাদের সহযোগী মো. রিপন (২৫)।

এ বিষয়ে আজ বুধবার (১ মার্চ) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্ এ্যান্ড ট্রাফিক- উত্তর) মোহাম্মদ আবদুল্লাহিল কাফী পিপিএম-(বার) জানান
ঘটনার পর থেকেই আসামীরা সাভার ছেড়ে পালিয়ে যান।

এসময় তারা ঢাকা, গাজিপুর, চট্রগ্রাম ও কক্সবাজারে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব কুমার সাহা বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগরী থেকে তাদের গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে ঘটনার দিন রাতে ১৮ ফেব্রুয়ারী একই মামলায় প্রধান আসামী ফয়সালের শ্বশুর আবদুল মান্নানকে (৫০) হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সাহাবুদ্দিন হত্যা মামলায় আসামিরা হলেন-রাকিবুল ইসলাম ফয়সাল (২৮), মো. কিয়াম উদ্দিন (৬০), মো. শহিদুল্লাহ (৩৫), মো. জাহাঙ্গীর হোসেন (৩০), মো. রিপন (২৫), মো. আবদুল মান্নান (৫০)।

এ ব্যাপারে সাভারের হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে প্রধান আসামি ফয়সাল ও রিপন ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। আদালত তিনজন আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ