আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

ফখরুদ্দিন মোবারক শাহ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা.মহিবুস সালাম খান সবুজের দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে এবং তার অপরসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোবাবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার সেনবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মহিবুস সালাম খান সবুজের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও হাসপাতালে রোগী না দেখে তিনি তার কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তি করার অভিযোগ তুলেন।

এ ছাড়াও একটি প্রাইভেট হাসপাতালে তার হাতে এনথেসিয়া দেয়ায় সিজারিয়ান অপারেশনের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ সময় বক্তব্য রাখেন-
সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক ও সেনবাগ পৌর যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহিবুস সালাম খান সবুজের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন-
ইতিমধ্যে বিষয়টি আমি জেনেছি। অভিযোগের আলোকে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ