কে এম নজরুল ইসলাম :
দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরেও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ ধানুয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ১৬ প্রহর (৩ দিনব্যাপী) নামকীর্তণ ও মহাউৎসব সম্পন্ন হয়েছে।
২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী প্রাচীন এই নামকীর্তণ ও মহাউৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬টি দল উপস্থিত হয়েছে কীর্তণ গাওয়ার জন্য।
তন্মধ্যে উল্লেখযোগ্য খুলনা, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও চাঁদপুরের কীর্তণ দলগুলো। নামকীর্তণ মহাউৎসবকে ঘিরে দেশের ও জেলার বিভিন্ন স্থান থেকে সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই আয়োজনকে ঘিরে ছিল জাঁকজমক আনন্দ উৎসব।
তিনদিনব্যাপী এই নামকীর্তণ ও মহাউৎসব আয়োজনকে সুন্দর করে সম্পন্ন করার পেছনে দক্ষিণ ধানুয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের সভাপতি শ্রী রাধাকৃষ্ণ দাস, সেক্রেটারি শ্রী খোকন দাস,
কোষাধ্যক্ষ বাবু লাল দাসের অবদান অনস্বীকার্য ছিল বলে জানিয়েছেন সার্বিক তত্ত্বাবধায়ক শ্রী সুজিত চন্দ্র দাস। তারা জানিয়েছেন, শতাব্দীরও অধিক সময় ধরে চলে আসছে এই রীতিনীতি। নামকীর্তণ মহাউৎসবকে ঘিরে এরকম আয়োজন আগামীতেও চলমান থাকবে বলে আমরা আশাবাদী।