আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি ঃ:

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর দোকানপাড় এলাকা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর দোকানপাড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৫০)।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশটি উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ