আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

১৮৩৮ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি আটক

সাভার প্রতিনিধি :

ঢাকার অদূরে সাভারের আমিনবাজার থেকে ১ হাজার ৮শ আটত্রিশ (১৮৩ গ্রাম) পুড়িয়া হেরোইনসহ মো. আজগর আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মো. হারুন অর রশিদ।

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাতে তাকে আমিনবাজারের হিজলা এলাকা থেকে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজগর আলী (৪০) সাভারের আমিনবাজার ইউনিয়নের হিজলা এলাকার আমির হোসেনের ছেলে।

এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশীদ বলেন, আমি ও সঙ্গীয় ফোর্সসহ আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি।

আমিনবাজারের হিজলা এলাকার বড় মসজিদের সামনে তুরাগ নদীর ঘাটে কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রি করছে।

পরে তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আজগর আলী (৪০) গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে পলিথিনে পেচানো অবস্থায় ১৮৩৮ পুড়িয়া (১৮৩গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় চারলক্ষ ঊনষাট হাজার পাঁচশত টাকা।

এসআই হারুন আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী স্বীকার করে দীর্ঘদিন যাবত তিনি পার্শ্ববর্তী তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বিভিন্ন এলাকা থেকে পাইকারী দরে এসব মাদক ক্রয় করে তা খুচরা মূল্যে এই এলাকার মাদকসেবিদের কাছে বিক্রি করে আসছিলেন।

ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। এঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ