আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাত ১২টা ১মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপির পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের নেতৃত্বে প্রথমে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এর পর একে একে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সকালে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ এবং সমাজকর্মীরা র‌্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে যারা শহীদ হয়েছেন তাদের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ