আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মা মেয়ে জোড়া খুনের ঘটনায় ঘাতক জেবিন দেব আটক

সাজন বড়ুয়া, কক্সবাজার প্রতিনিধি :

গেল বুধবার সকালে ৩ সন্তান এবং স্বামীসহ কক্সবাজারে বেড়াতে আসে চট্রগ্রামের বাশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের বাসিন্দা সুমা দেব নামে এক নারী।

শুক্রবার সুমা দেব কে শ্বাসরোধ করে  এবং ৮ মাসের সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক জেবিন দেব,সাথে নিয়ে যায় অপর দুই সন্তান। ঘটনার ২৪ ঘন্টা না পেরোতে চট্রগ্রামে বাকলিয়ায় পুলিশের জালে আটক হয় ঘাতক  জেবিন দেব।

শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার এর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম
প্রাথমিক জিজ্ঞেসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা  জানান জেবিন দেব জানান একজন প্রবাসী,

বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট ছিলেন,এ কারনে লেগে থাকত দিনের পর দিন ঝগড়া।

গেল ৫ তারিখ বিদেশ থেকে এসেই খুনের  নীল নকশা তৈরী করে জেবিন দেব। তারই ফলশ্রুতিতে কক্সবাজারে বেড়াতে এসে এ খুনের ঘটনা ঘটায়।

ঘটনার পরপর জেবিন দেবকে আটক করার নিমিত্তে কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে সদর মডেল থানার একটি চৌকস টিম বাকলিয়া থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যাবহার করে আসামী ঘাতক জেবিন দেবকে চট্রগ্রাম নতুন ব্রীজ হতে আটক করে।

জেবিন দেব এবং সুমা দেব ২০০৯ সালে পারিবারিকভাবে তাদের দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।সাংসারিক জীবনে তাদের ৩ সন্তান ১১ বছরের দীপান্বিতা  দেব,৮ বছরের জিতু দেব এবং ৮ মাসের অনামিকা দেব রয়েছে।আগামী ২৩ ফেব্রুয়ারী ঘাতক জেবিন দেব বিদেশে চলে যাবার কথা ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ