আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির নতুন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান

মনির হুসাইন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুল হাসান তালুকদা (বাংলা বিভাগ) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক নাজমুল হাসান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, কিছুটা অপ্রত্যাশিত ভাবেই নতুন দায়িত্ব পেলাম। দায়িত্ব যখন পেয়েছি তখন দায়িত্ব পালনে কোন কমতি রাখবো না। সবার মতামতের ভিত্তিতে নতুন কর্মপরিকল্পনা তৈরি করবো ইনশাআল্লাহ।

এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্তমান আলোচিত সমস্যাগুলো সমাধান করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবো। পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মান, হলের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের বৈধ আবাসিক সিট নিশ্চিতকরণে গুরুত্ব দিবো।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি এক বিশেষ সভায় অধ্যাপক নাজমুল হাসানকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ