আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার সাহেদ আলীর পুত্র রিপন মিয়া (৩৫), বাধনপাড়া এলাকার আরজ আলীর পুত্র ফয়সল আহমদ রনি (৩৭)।

সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। আজ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ