আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সোহরাওয়ার্দী কলেজে কমেছে পাশের হার বেড়েছ জিপিএ-৫

অবন্তীকা সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ পুরান ঢাকার লক্ষীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান।এ কলেজটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক শুনাম অর্জন করে কলেজটি।
তারই ধারাবাহিকতায় এবারের এইচএসসি পরিক্ষায়ও ভালো করেছে সোহরাওয়ার্দী কলেজ যদিও গতবারের চেয়ে পাশের হার ছিল কম।
৮ তারিখ (বুধবার) সকাল ১২ টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই বছর এইচএসসি পরিক্ষায়
 পরীক্ষার্থী উপস্থিত ছিলো ১৯২৩ জন।
পাশ করেছে ১৬৮৫ জন। পাশের হার ৮৭.৬২%
অকৃতকার্য হয়েছে ২৩৮ জন।
জিপিএ৫  পেয়েছে ১১৮ জন।
লক্ষ্য করে দেখা যায়, ২০২১ শিক্ষাবর্ষে  উপস্থিত ছিলো ২২৯২ জন।
পাশের সংখ্যা ২২১৫ জন।
পাশের হার ৯৬.৬৪%।
জিপিএ৫  প্রাপ্ত ৯৫ জন।
আগের বছরের তুলনায় এবার পাশের হার কমেছে বেড়েছে জিপিএ-৫
এই বিষয়ে অধ্যক্ষ মোহসিন কবীর বলেন, গত বছর জিপিএ ৫ পেয়েছিলো ৯৫ জন, এবার পেয়েছে ১১৮ জন।
এবার মানবিক বিভাগের রেজাল্ট গতবারের চেয়ে ভালো হয়েছে, গতবার মানবিকে জিপিএ ৫ পেয়েছিলো ৮ জন, এবার পেয়েছে ৩৬ জন।
গতবার বাণিজ্যে জিপিএ ৫ পেয়েছিল ১৩ জন, এবার পেয়েছে ৪৭ জন।
পাশের হার ছিলো গতবার ৯৬.৬৪, এবার হার ৮৭.৬২
এর মূল কারণ গতবার কেবল ৪ বিষয়ে পরীক্ষা হয়েছিলো, এবার সব বিষয়ে(১২ বিষয়) পরীক্ষা হয়েছে, তাই পাশের হার একটু কমেছে।
মানবিকে ভর্তি যোগ্যতা ৩.৫, আর বিজ্ঞান ও বাণিজ্যে ভর্তি যোগ্যতা ৪.০০, এটি যদি আর একটু বাড়ানো যায় তবে রেজাল্ট আরও ভালো হবে। যে যোগ্যতা নিয়ে আমরা ভর্তি করি সে তুলনায় রেজাল্ট অবশ্যই ভালো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ